প্রথম ইনিংসে বড় লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। সেই স্বপ্ন আরও উজ্জ্বল করে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্রিস ওকসের জোড়া আঘাত। তবে শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত সেঞ্চুরিতে পাল্টে যায় ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত ম্যানচেস্টার টেস্টের রোমাঞ্চকর সমাপ্তি হয় ড্র দিয়ে।ইংল্যান্ডের ৩০০ রানের বেশি লিডের জবাবে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেই কঠিন অবস্থা থেকে দলকে টেনে তোলেন গিল ও লোকেশ রাহুল। দুজনে মিলে গড়েন ১৮৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। লোকেশ রাহুল নার্ভাস নাইনটিতে (৯০) আটকা পড়লেও সেঞ্চুরি করে ফেরেন গিল। চলতি সফরে এটা তার চতুর্থ সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে ২৩৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে করেন ১০৩ রান।এরপর জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ২০৩ রানের জুটিতেই রক্ষা পায় ভারত। এই জুটিতে দুজন পঞ্চম দিনের খেলা শেষ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে তুলে নেন সেঞ্চুরিও। ২০৬ বলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে সুন্দর করেন ১০১। জাদেজা তোলেন ১৮৫ বলে ১৩টি চার আর এক ছক্কায় ১০৭ রান। ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান তোলার পর ড্র মেনে নেয় ইংল্যান্ড। তখনও খেলার বাকি ছিল ১০ ওভার। আর তাতে ওভালে সিরিজের শেষ ম্যাচটাই হয়ে গেল সিরিজ নির্ধারণী। চার ম্যাচ শেষে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ
চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহী ইউনিয়নের গাংচিলে মৎস্য পোনা ব্যবসায়ীর চাষের পুকুরে পাড় কেটে দিয়ে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ Read more

শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন
শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়, এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা Read more

সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা থেকে সদস্যপদ স্থগিত হওয়া উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার (৪ Read more

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা জাফরপুরস্থ ৬ বিজিবি ব্যাটেলিয়ানের সামনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান (৩০) নামে এক যুবক মারাগেছে। এতে Read more

বয়স বাড়লে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না: সাকিব
বয়স বাড়লে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না: সাকিব

রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দেশের ক্রিকেটে অনিয়মিত হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে রাজধানীর ইউনাইটেড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন