গাজীপুরের পূবাইলে ডাকাতির ঘটনায় নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে মহানগরীর পূবাইলে ৩৯নং ওয়ার্ডের হায়দারাবাদ ঈদগাহ উত্তর পাড়া এলাকার মো. সাইদুল ইসলামের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।এ সময় বাসা-বাড়ির পেছনের দেয়াল টপকে বাড়ির দ্বিতীয় তলার বারান্দার লোহার তৈরি গ্রিল কেটে ৪ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে বাড়ির মালিক মো. সাইদুল ইসলামসহ তার পরিবার ও ভাড়াটিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় আনুমানিক ৬ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।এছাড়াও লুটপাটের পর ডাকাত দলের সদস্যরা স্থান পরিবর্তন করলে জিম্মি অবস্থায় থাকার পরে মো. সাইদুল ইসলাম ও তার পরিবার ডাক চিৎকার শুরু করে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে পূবাইল থানা পুলিশকে খবর দেয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি এস এম আমিরুল ইসলামসহ পূবাইল থানা পুলিশের সদস্যরা।এসময় পূবাইল থানার ওসি  আমিরুল ইসলাম বলেন, এটি ডাকাতির ঘটনা নয়। দস্যুতা বলা যায়, তদন্তে ডাকাতি প্রমান হলে ডাকাতির মামলা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ জুলাই: নামাজের সময়সূচি
১৬ জুলাই: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৬ জুলাই ২০২৫ ইংরেজি, ১ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২০ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আইসিসির চার বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আইসিসির চার বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসসি) চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি Read more

জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল
জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল

জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে রাজশাহীর বাঘা উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের দৈনন্দিন চলাচলে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এক Read more

কোরবানি ঈদের জন্য প্রস্তু ফুলপুরের প্রধান
কোরবানি ঈদের জন্য প্রস্তু ফুলপুরের প্রধান

কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই ইউনিয়নের শরচাপুর গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশালাকৃতির গরু, যার নাম Read more

৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২০ ভাদ্র ১৪৩২ বাংলা, ১০ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা
যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা

পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষ আপাতত যুদ্ধ বিরতি চালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন