ভূমি সংক্রান্ত সেবা কিভাবে সহজে পাওয়া যাবে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষে গাজীপুরে আগামী রবিবার থেকে মঙ্গলবার (২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত) তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫ আয়োজন করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় (ভাওয়াল রাজবাড়ী) চত্বরে অবস্থিত নাটমন্দির প্রাঙ্গণে এ মেলা সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।শনিবার (২৪ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মেলার বিষয়ে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু।তিনি আরও জানান, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখী’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় জেলা প্রশাসনের ভূমি সংক্রান্ত সেবাদানকারী এস.এ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা, রেকর্ড রুম শাখা, গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেলের ভূমি অফিম, জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিসের অংশ গ্রহণে ৮টি স্টল স্থাপন করা হবে।তিনি জানান, মেলায় ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন গ্রহণ, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন আবেদন ও নিষ্পত্তি, খতিয়ানের অনলাইন কপি সরবরাহ, মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে বিতরণ, জরিপ কার্যক্রম ভিত্তিক সেবা, বন্দোবস্তপ্রাপ্ত খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদর্শন, সরাসরি সেবা প্রদান ও জিজ্ঞাসার উত্তর প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার ( ভূমি) সাইদুজ্জামান হিমু, সহকারি কমিশনার ( স্থানীয় সরকার শাখা) মো. মুশফিক উল আল, সহকারি কমিশনার (রেকর্ড রুম শাখা) মো. তাশরীফুল ইসলাম।সম্মেলনে আরও জানানো হয়, তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা। এতে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ কায়সার খসরু।উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্টল প্রদর্শনী, দ্বিতীয় দিন ভূমি বিষয়ক সেমিনার, অভিযোগ-আপত্তি শুনানি ও নিষ্পত্তি, তৃতীয় দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।জেলা প্রশাসন গাজীপুরের পক্ষ থেকে সকল নাগরিককে ভূমি মেলায় অংশগ্রহণ করে স্বচ্ছ, সহজ ও অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিদায়ের পর এখন আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা শুরু হয়েছে। যা কোরবানির Read more

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক বার এলাকায় সালিশ বৈঠক হলেও ওই Read more

ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার
ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার

মিসরের রাজধানী কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে চুরি হয়েছে তিন হাজার বছরের পুরোনো এক প্রাচীন ব্রেসলেট। প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন ল্যাপিস পাথরের তৈরি Read more

কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উদ্ধার করা Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। Read more

শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি
শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি জানিয়েছেন, সব পক্ষই যুদ্ধের দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন