গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাতে তাকওয়া পরিবহনের বাস থেকে এক যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া নিয়ে তর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।নিহত যাত্রীর নাম ইলিয়াস হায়দার শেখ (৩৬)। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দশদ্রোন গ্রামের মৃত সোবহান শেখের ছেলে। গাজীপুর চৌরাস্তা থেকে উপজেলার চন্দ্রায় আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তিনি।গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের বিরোল উপজেলার গোপালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে মিলন মিয়া (২৮) এবং রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কাদেরগঞ্জ এলাকার রুবেল হোসেনের ছেলে তুফান মিয়া (২০)।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইলিয়াস তাকওয়া পরিবহনের একটি বাসে চৌরাস্তা থেকে চন্দ্রার উদ্দেশ্যে রওনা দেন। পথে মৌচাক এলাকায় পৌঁছালে বাসের হেলপার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করে। এ নিয়ে যাত্রীর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয় চালক ও হেলপার। পরে তারা বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক চালক ও হেলপারকে গ্রেফতার করে। নিহতের মরদেহ পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) করিম মিয়া জানান, ‘ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।’এসএম 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!
বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!

ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক Read more

ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ
ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে Read more

দুঃসংবাদ দিয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের
দুঃসংবাদ দিয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের

দুঃসংবাদ দিয়েই নতুন বছল শুরু করতে হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই নতুন বছরের কিছু সময় Read more

একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক
একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক

চারপাশে প্রতিবেশী আর স্বজনদের ভিড়। বিলাপ-সান্ত্বনা কোনো কিছুই ছুঁয়ে যাচ্ছে না শোকাহত মা মরিয়ম বেগমকে। তিনি একেবারে নির্বাক। চোখে পানি Read more

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় চট্টগ্রামগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন