রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী এলাকায় এক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী মধ্যপাড়া এলাকার ‘তরুণ উদ্যোক্তা’ ইমতিয়াজ জামান অমি ও তার বন্ধু আজহারুল ইসলাম আশিক যৌথভাবে ২০ শতাংশ জমির একটি পুকুরে মাছ চাষ করেন। আর তাদের মালিকানাধীন পুকুরে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।এ ঘটনায় রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তরুণ উদ্যোক্তা ইমতিয়াজ জামান অমি কাপাসিয়া মৎস্য কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় তিনি পুরো বিষয়টি খুলে বলেন মৎস্য কর্মকর্তার কাছে।মৎস্য চাষির বক্তব্য শুনে তিনি জানান, ‘আমাদের এখানে মাছের কোন পরীক্ষা-নিরীক্ষা করা হয় না। তবে আমরা পানি পরীক্ষা করে দেখতে পারবো পানিতে কোন ধরণের বিষক্রিয়া রয়েছে কিনা।’এ বিষয়ে কাপাসিয়া থানার তদন্ত ওসি মো: রবিউল ইসলাম জানান, ভুক্তভোগীরা পুকুরের পানি পরীক্ষার পরেই লিখিত অভিযোগ দায়ের করবেন।এ বিষয়ে ভুক্তভোগী মৎস্য চাষি অমি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে মৎস্য চাষি/তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য ৬ মাস আগে ২০ শতাংশ জমির একটি পুকুরে ১৫ হাজার তেলাপিয়া মাছের পোনা ও অন্যান্য কিছু মাছের পোনার চাষ করি।’তিনি বলেন, ‘আমাদের এই প্রজেক্টে মূলধন দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী। ওনার (জাকির ফরাজী) স্বপ্ন ও লক্ষ্য ছিলো আমরা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠি।’পুকুরে গ্যাস উৎপন্ন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অমি আরো বলেন, ‘পুকুরে গ্যাস উৎপন্ন হওয়ার কোন সুযোগ দেখছি না। কারণ আমরা প্রতিনিয়ত মোটর দিয়ে পানি সেচ দেই। এমনকি নেমে খাবার দিয়ে থাকি। আমরা ধারণা করছি, রাজনৈতিক বা অন্য কোন শত্রুতার জেরে এমন ঘটিয়েছে দুর্বৃত্তরা।’তিনি আরো জানান, ‘আমরা আর কিছুদিন পরেই মাছগুলো বিক্রি করতাম। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড়। নেটিজেনরা তাদের ফেসবুক পোস্টে লিখছেন, যারা এ কাজ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’এ বিষয়ে তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী জানান, ‘আমি এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। এছাড়াও ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছি।’তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটা দেশে সমাজে কিভাবে তরুণ উদ্যোক্তা গড়ে উঠবে। তাদের স্বপ্ন যদি শুরুতেই শেষ করে দেয়া হয়।’এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, ‘আমার কাছে কেউ কোন ধরনের লিখিত অভিযোগ নিয়ে আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে’
‘১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে’

বাংলাদেশ ছোট একটি দেশ। আয়তনে ইতালির অর্ধেক। কিন্তু আমরা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, পাশাপাশি আশ্রয় দিচ্ছি ১৩ লাখ Read more

এবার মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির
এবার মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা নিয়ে আদালতে Read more

হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার
হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার

মাদক বিরোধী নিয়মিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, Read more

জন্মাষ্টমীর শোভাযাত্রায় সেনাপ্রধানের সম্প্রীতির আহ্বান
জন্মাষ্টমীর শোভাযাত্রায় সেনাপ্রধানের সম্প্রীতির আহ্বান

সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। এমনটা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এখানে কোনও ধর্ম, Read more

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন