চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।রবিবার (৬ জুলাই) রাতে দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা, নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।দলীয় সূত্র জানায়, বহিষ্কৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ জমা পড়ছিল কেন্দ্রীয় দপ্তরে। এর মধ্যে বিএনপি নেতা জিএস স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগে রবিবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলার এজাহারে তাকে ‘চাঁদাবাজ চক্রের’ অন্যতম হোতা হিসেবে উল্লেখ করা হয়।অপরদিকে, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা ও ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে গত ২৩ মে ও ২৮ জুন টঙ্গীতে দুটি বড় সংঘর্ষ ঘটে। ওই সময় ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৩০ জন আহত হন।বিএনপির অপর দুই নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও সিরাজুল ইসলাম সাথীর বিরুদ্ধেও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে জমা পড়ে। এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে
বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত Read more

গাজীপুরে স্বাস্থ্য পরিদর্শক জিয়ার দাপট, অসহায় সাধারণ কর্মীরা
গাজীপুরে স্বাস্থ্য পরিদর্শক জিয়ার দাপট, অসহায় সাধারণ কর্মীরা

গাজীপুরের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন ব্যক্তি সাম্রাজ্যে পরিণত হয়েছে। স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হক জিয়ার একচ্ছত্র প্রভাব ও ক্ষমতার অপব্যবহারে Read more

আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা
আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু Read more

আলফাডাঙ্গায় এক রাতে মন্দিরসহ পাঁচ স্থানে আগুন, এলাকায় আতঙ্ক
আলফাডাঙ্গায় এক রাতে মন্দিরসহ পাঁচ স্থানে আগুন, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরসহ একই গ্রামের পাঁচটি স্থানে প্রায় একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খবর Read more

মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

আজেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার Read more

তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত
তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে ভয়ানক এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে  ২ জন ইসরায়েলি সেনা নিহতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন