গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনের অংশে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত গাড়ি থামিয়ে নিরাপদে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই পুরো অ্যাম্বুলেন্সটি আগুনে পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ কাছে যেতে সাহস পাননি।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নিশ্চিত নয়, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ঘটনাস্থলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপ খেলবেন ‘শোয়েব আখতার’
এশিয়া কাপ খেলবেন ‘শোয়েব আখতার’

এশিয়া কাপ শুরু হতে আর বেশি দেরী নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের  শ্রেষ্ঠত্বের এই আসর। এরই Read more

কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র Read more

ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন
তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল নোট তৈরির মেশিন ও অন্যান্য উপকরণসহ রিয়াজ হোসেন Read more

নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো যাত্রা নির্বিঘ্নে মাঠে থাকবে র‍্যাব
নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো যাত্রা নির্বিঘ্নে মাঠে থাকবে র‍্যাব

ঈদে ঘরমুখো মানুষের মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মাঠে থাকবে বলে জানিয়েছেন কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন