দলখদার ইসরাইলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি চুক্তি কার্যকর ও ত্রাণ সরবরাহের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের দাবিতে আয়োজিত রোববারের এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও।প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে গাজায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানায়, খাদ্য সংকটের কারণে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। খাদ্য সংকট ও অপুষ্টির শিকার হাজার হাজার মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েছেন।‘মার্চ ফর হিউম্যানিটি’ নামের ওই বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের হাতে ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি-পাতিল নিয়ে এসেছিলেন। এই মিছিলে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও অংশ নিয়েছেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউ সাউথ ওয়েলসের পুলিশ ও রাজ্যের প্রিমিয়ার গত সপ্তাহে বিখ্যাত হারবার ব্রিজে মিছিল ঠেকানোর চেষ্টা করেছিলেন। নিরাপত্তা হুমকি ও যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা। তবে রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার এক রায়ে বলেন, হারবার ব্রিজে বিক্ষোভ মিছিলের আয়োজন করা যেতে পারে।ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শত শত পুলিশ মোতায়েন করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে পুলিশ।এদিকে, দেশটির আরেক শহর মেলবোর্নেও ফিলিস্তিনিদের সমর্থনে একই ধরনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানেও শত শত পুলিশের উপস্থিতি দেখা গেছে।গাজায় অমানবিক যুদ্ধের অবসানে গত কয়েক সপ্তাহে ইসরায়েলের ওপর বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক চাপ ব্যাপক আকার ধারণ করেছে। ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটেন বলেছে, ইসরায়েল যদি এই মানবিক সংকট নিরসন না করে ও যুদ্ধবিরতিতে না পৌঁছায়, তাহলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেবে।বিশ্বের প্রভাবশালী এসব দেশের এমন সিদ্ধান্তের সমালোচনা করে ইসরায়েল বলেছে, তাদের এই পদক্ষেপ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসকে পুরস্কৃত করার সামিল।২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি এই যুদ্ধ গাজা উপত্যকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন গাজার লাখ লাখ মানুষ। বর্তমানে এই উপত্যকায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে নারী ও শিশুরা অমানবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের ত্রাণ সরবরাহে বাধা দান এবং বেসামরিক মানুষ হত্যা মেনে নেওয়া যায় না। তবে তিনি এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেননি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা
৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে চলমান অস্থিরতা নিরসনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন। Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ শনিবার (২৬ জুলাই), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বিকেলে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে Read more

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরী স্থায়ীকরন, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসনসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে Read more

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় সামির (১০) নামের এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার Read more

শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর ফেসবুকে পোস্ট
শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর ফেসবুকে পোস্ট

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন