বোমা-গুলি, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর রক্তের হলিখেলা শেষ হয়েছে পূণ্যভূমি গাজায়।যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী শিবিরের সেই তাওহীদ মসজিদ। দীর্ঘদিন বন্ধ থাকার পর মসজিদে শোনা গেছে আজান। এমনকি হয়েছে জামায়াতে নামাজও। দীর্ঘ নীরবতার পর আজানের ধ্বনি ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপের শহরে; স্থানীয়রা বলছেন, “এ যেন নতুন জীবনের সূচনা।” এর মাধ্যমে মসজিদটি ফিরে পেয়েছে ধর্মীয় আবহ। স্থানীয়দের মাঝে আশা জাগাচ্ছে ও তাদের উজ্জীবিত করছে। মসজিদটি শরণার্থী শিবিরের পশ্চিমাঞ্চলের প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। এটি একমাত্র মসজিদ যা ইসরায়েলি বিমান হামলার সময় লক্ষ্যবস্তু হয়নি। ফলে, পুরো সংঘর্ষকালে এটি দাঁড়িয়েছে মানুষের দুর্দশা এবং স্থিরতার সাক্ষী হিসেবে। গত শুক্রবার দুপুর ১২টায় যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আজান বেজে ওঠে মসজিদে, এই আজান যেন স্থানীয়দের মধ্যে নতুন করে জীবনের সুরক্ষা এবং শান্তির বার্তা পৌঁছে দিয়েছে।মসজিদে প্রবেশ করে কৃতজ্ঞচিত্তে সেজদা করেন স্থানীয় এক বাসিন্দা। তিনি বললেন, এই মসজিদ আমার ঘরের মতো ছিল, যুদ্ধ শুরুর পর আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি কল্পনাও করতে পারিনি যে এত কঠিন যুদ্ধের পরেও মসজিদটি অক্ষত থাকবে।মসজিদটির ফের খোলায় অন্য এক মুসল্লি একে ‘প্রাণের পুনরুত্থান’ হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয়রা জানাচ্ছেন, বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের পর আজানের ধ্বনি ফিরে আসায় পুরো এলাকা যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। এক মুসল্লি বলেন, “আজানের সুরে আমরা ফিরে পেয়েছি বিশ্বাস আর আশার আলো।”মসজিদটির মুয়াজ্জিন জানিয়েছেন, আল্লাহর রহমত যে এই মসজিদ এখনো সুরক্ষিত। মানুষ যেন নির্বিঘ্নে নামাজ আদায় ও ইবাদত করতে পারে তাই যুদ্ধবিরতির পর আমরা মসজিদটি পুনরায় পরিষ্কার করেছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’
‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দলের Read more

সাভারে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত
সাভারে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ঘটনায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন Read more

বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ
বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ

বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা বলতে বোঝানো হয়েছে ব্যক্তি Read more

মেট্রোরেল-বিদ্যুৎ-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে
মেট্রোরেল-বিদ্যুৎ-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে

বিদ্যুৎ, মেট্রোরেল, সড়ক ও রেলপথে গ্রাহক কিংবা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানানোর নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি
কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি

মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে ৮ বছরের এক শিশুকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা কাউকে বললে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন