ফিলিস্তিনের গাজায় ক্ষুধায় অনাহারে থেকে অপুষ্টিতে ভুগে ৪৩৫ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নতুন করে অনাহারে আরও ৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে মোট মৃতের সংখ্যা ৪৩৫ জনে পৌঁছেছে।প্রায় ২ বছর ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি এ উপত্যকায় অব্যাহত হামলার পাশাপাশি সেখানে অবরোধ আরোপ করে রেখেছে তারা। এতে করে সাধারণ মানুষের যে পরিমাণ খাবার প্রয়োজন সেগুলো গাজায় প্রবেশ করছে না। এতে করে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে সেখানকার মানুষকে।ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন দেড় লাখের বেশি বাসিন্দা। হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়।এত মানুষের মৃত্যুর পরও গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল।কিছুদিন আগেও গাজা সিটিতে ১০ লাখের বেশি মানুষ ছিলেন। ইসরায়েলি হামলার কারণে অনেকে শহরটি ছাড়ছেন। ধারণা করা হচ্ছে চার লাখ মানুষ এখন অন্যত্র সরে গেছেন।দুই সপ্তাহ আগে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে কাতারের দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর যুদ্ধবিরতির আলোচনা পুরোপুরি থমকে যায়। এরমধ্যেই গাজা সিটিতে বড় পরিসরে স্থল হামলা চালাচ্ছে তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা
ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব কুরাইনা চালা গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরুসহ Read more

সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে Read more

এবার ইউরোপে ইসরাইলকে নিষিদ্ধের ডাক
এবার ইউরোপে ইসরাইলকে নিষিদ্ধের ডাক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চরম মানবিক সংকট ঘিরে বিতর্কের মধ্যে দখলদার ইসরাইলের ওপর আরও চাপ এসে পড়ল সাংস্কৃতিক অঙ্গন থেকে। Read more

ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ!
ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ!

রিমান্ডে নেওয়ার পর আসামির পরিবার ঘুষ না দেওয়ায় থানা হেফাজতে এক যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত Read more

অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান
অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন