গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১২০ ফিলিস্তিনি। এর অধিকাংশই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছে। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ হাজার ছাড়াল।বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও বিমান হামলায় গত এক দিনে ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু মানুষ রয়েছেন যারা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সেইসাথে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৫ হাজার পেরিয়েছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল থেকে এখন পর্যন্ত ৫৭ জন ত্রাণ সংগ্রহকারী নিহত এবং ৩৬৩ জন আহত হয়েছেন। এসব ঘটনা ঘটেছে এমন সব বিতরণকেন্দ্রে, যেগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামের একটি বিতর্কিত সংস্থা। এই বিতরণকেন্দ্রগুলো গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। আর সেখানেই বারবার এমন হামলার ঘটনাগুলো ঘটছে।এত প্রাণহানির পরও ত্রাণ বিতরণ কর্তৃপক্ষ ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর কাজকে বড় সাফল্য আখ্যা দিয়েছে ইসরায়েল।সূত্র: আল জাজিরাআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে?
আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে?

পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কোন্দল দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে। সংঘাত- সহিংসতায় অভিযোগে পত্রপত্রিকার শিরোনামে উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম। Read more

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির Read more

চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর
চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর

বেওয়ারিশ, নামহীন, অচেনা- যাদের মৃত্যুর পরও কেউ দাবি করে না, যাদের জন্য কাঁদে না কোনো আপনজন, তাদের শেষ গন্তব্যে পৌঁছে Read more

দূর্গম সাজেকে সেনাবাহিনীর সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপন
দূর্গম সাজেকে সেনাবাহিনীর সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) সকালে Read more

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।কমানোর ঘোষণা দেওয়ার দুইদিন পর আজ সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

মুরাদনগর ধর্ষণকাণ্ডে যে তথ্য জানাল র‌্যাব
মুরাদনগর ধর্ষণকাণ্ডে যে তথ্য জানাল র‌্যাব

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন