গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে অন্তত ২০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ সময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস।বুধবার (০৬ আগস্ট) খাবার ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর সন্ধানে শত শত ফিলিস্তিনি একটি ত্রাণের ট্রাক ঘিরে দাঁড়িয়ে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে।গাজার স্থানীয় কর্মকর্তাদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলছে, ইসরায়েলি বাহিনী ত্রাণের ট্রাকটিকে একটি ‘ঝুঁকিপূর্ণ রাস্তা’ দিয়ে পাঠালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং আশপাশে জড়ো হওয়া জনতার ওপর পড়ে।গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ত্রাণের জন্য অপেক্ষমাণ শত শত বেসামরিক মানুষের মাঝখানে ট্রাকটি উল্টে পড়ে। এতে ২০ জন নিহত হয়েছেন এবং বহু আহত হয়েছেন।গাজা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ইচ্ছা করে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে এবং চালকদের এমন রাস্তায় যেতে বাধ্য করছে যেখানে ক্ষুধার্ত জনতা ভিড় করে থাকে। ফলে মানুষজন অনেক সময় ট্রাকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১
চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় লোহার হাতুড়ির আঘাতে মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। বুধবার (৫ Read more

বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার
বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান শেখ (৩৪) খুনের দেড় বছর পর খুন হয়েছেন ছোট ভাই সাগর শেখ (২৮)। Read more

সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!
সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!

আমতলীতে সাড়ে ৬ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী।বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া-গুলিশাখালী খালের উপর সোয়া ৬ কোটি Read more

দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড
দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জমি মালিক মোঃ আনারুলকে (৩৫) অর্থদন্ড ও কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক ইটভাটায় Read more

ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন