ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে পেদ্রো সানচেজ বলেন, তার দেশ ইসরায়েলের যুদ্ধপদ্ধতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতামত চেয়ে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। বাগদাদে আরব লিগ সম্মেলনে দেওয়া বক্তব্যে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বনেতাদের উচিত ইসরায়েলের ওপর বিশেষ করে আন্তর্জাতিক আইনের যে পথ আমাদের সামনে আছে, সেই পথেই চাপ আরও জোরদার করা।’ সানচেজ বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধের ‘অগ্রহণযোগ্য সংখ্যক’ মানুষের নিহত হওয়া মানবতার নীতিমালার লঙ্ঘন।প্রধানমন্ত্রী সানচেজ ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি স্পেনের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্থায়ী শান্তির জন্য একটি রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং
জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং

অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

গত কয়েক দিন ধরে সূর্য্যের দেখা মেলেনি। টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এরই মাঝে এ মৌসুমে দেশের সর্ব Read more

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ
নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি Read more

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ সদস্যের প্রতিনিধি দল। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল Read more

নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু
নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় অন্তত ১২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে Read more

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুর বাড়ির লোকজন
হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুর বাড়ির লোকজন

ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেলেন শ্বশুর বাড়ির লোকজন। রোববার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন