ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মাঝে ২৪ জন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান ছিলেন।বৃহস্পতিবার (০৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এদিকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতানের মৃত্যু হয়েছে। হামলায় প্রাণ গেছে তার স্ত্রী ও এক মেয়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।শরনার্থী শিবির ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা হয়েছে উত্তর ও দক্ষিণ গাজাতেও। কথিত নিরাপদ ঘোষিত অঞ্চলে আইডিএফের হামলায় শিশুসহ মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার
রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার

মানবিক কারণে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের অনেকেই এখন বাংলাদেশে এক ভয়ংকর বাস্তবতার নাম। তাদের কেউ শ্রমজীবী, কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত- আবার কেউ Read more

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, আহত ১৯
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, আহত ১৯

কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে গেছে। এ সময় Read more

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে মুজিব শতবর্ষের ছবি
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে মুজিব শতবর্ষের ছবি

সরকার পতনের দশ মাসের বেশি সময় হতে চললেও এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ছাড়পত্রে মুজিব Read more

জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা
জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা

জ্বালানি তেলের দাম ১ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা আগামী ১ মে থেকে কার্যকর হবে।বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, Read more

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড
ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের Read more

চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর
চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘী ময়দানে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম প্রাচীন লোকজ ক্রীড়া প্রতিযোগিতা জব্বারের বলী খেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন