ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরও কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে।যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী আবারও গাজার বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে। রোববার উপত্যকাটির জনবহুল বাজার ও একটি পানি সংগ্রহ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এর মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি অভিযানে মোট মৃতের সংখ্যা ৫৮ হাজার ২৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।আল জাজিরা বলছে, গাজা শহরের একটি বাজারে চালানো হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন গাজার প্রখ্যাত চিকিৎসক আহমেদ কান্দিল। অন্যদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহস্থলে চালানো হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুরা পানি আনতে লাইনে দাঁড়িয়ে ছিল, তখনই ওই স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি যোদ্ধা; কিন্তু ‘কারিগরি ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র অন্যত্র গিয়ে আঘাত করে। তবে এই দাবির পক্ষে কোনও স্বাধীন উৎস থেকে তথ্য নিশ্চিত হওয়া যায়নি।গাজায় পানির সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় অধিকাংশ পানিশোধন ও নিষ্কাশন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে বিপজ্জনক পথ পেরিয়ে কিছু নির্দিষ্ট পানিকেন্দ্রে যেতে হচ্ছে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে মোট মৃতের সংখ্যা ৫৮ হাজার ২৬, যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, শুধু জুন মাসেই ৫ হাজার ৮০০ টিরও বেশি শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১ হাজার জনের অবস্থা গুরুতর। রোববার আরও এক শিশুর মৃত্যু হয়েছে অপুষ্টিতে ভুগে।ইউনিসেফ বলেছে, “শিশুদের দেহ গলে যাচ্ছে। এটি শুধু পুষ্টির সংকট নয়, এটি শিশুদের বেঁচে থাকার জরুরি অবস্থা।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি
প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা মোটেই আশানুরূপ হলো না বর্তমান ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসির জন্য। নিজেদের প্রথম ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের Read more

যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন
যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন

বিভিন্ন ফসলের সাথেই উচ্ছমূল্যের অধিক লাভের ফলচাষ বাড়ছে যশোরের শার্শা ও বেনাপোলে। পুষ্টিতে ভরা রসালো ফল বরই চাষে স্বাবলম্বি হচ্ছেন Read more

সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত
সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত

সুদানের আবেইতে সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও আটজন আহত হয়েছেন।শনিবার Read more

গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের রূপরেখা দরকার: নুরু
গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের রূপরেখা দরকার: নুরু

গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দরকার বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু।শুক্রবার (২ মে) সকালে জাতীয় Read more

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন Read more

জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী
জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী

জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন