ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে অ্যামাজন ও মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান। তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ।বৃহস্পতিবার (০৩ জুলাই) এ সংক্রান্ত নতুন একটি প্রতিবেদন জেনেভায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করার কথা রয়েছে। এতে ৪৮টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট, অ্যালফাবেট ইনকরপোরেটেড (গুগলের মূল প্রতিষ্ঠান) ও অ্যামাজন। এই তদন্তের অংশ হিসেবে এক হাজারের বেশি করপোরেট প্রতিষ্ঠানের একটি ডেটাবেজ তৈরি করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারক ও বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর জন্য পরীক্ষা–নিরীক্ষার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে। সেখানে চাহিদা ও জোগানের সুযোগ রয়েছে। রয়েছে নজরদারির ঘাটতি। নেই কোনও জবাবদিহি। বিনিয়োগকারী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্বিঘ্নে মুনাফা করার সুযোগ পাচ্ছে।প্রতিবেদনে আরও বলা হয়, এসব বড় প্রতিষ্ঠান এখন আর শুধু ইসরায়েলের দখলদারিত্বে যুক্ত নয়, বরং গণহত্যার অর্থনৈতিক কাঠামোর অংশ হয়ে গেছে।২০২৪ সালে আলবানিজ এক বিশেষ মতামতে বলেছিলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে।এই প্রতিবেদনের বক্তব্য অনুযায়ী, গাজায় কেন ইসরায়েলের গণহত্যা অব্যাহত রয়েছে, অনুসন্ধানে সেটা উঠে এসেছে। এতে বলা হয়েছে, এই গণহত্যা অনেকের জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা

কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত তেমন ফলপ্রসূ Read more

হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা
হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা

চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়ে হেফজখানা ও এতিমখানায় সংঘটিত ডাকাতির আট মাস পার হলেও মামলার তদন্তে তেমন অগ্রগতি নেই। প্রায় Read more

ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড
ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছরের সশ্রম Read more

মায়ের লাশ মর্গে, বাবা-মেয়ে হাসপাতালে
মায়ের লাশ মর্গে, বাবা-মেয়ে হাসপাতালে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মমতাজ বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে টানা ৬ষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে টানা ৬ষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন