ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় তিনশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৪ হাজার ৪০০ জনে পৌঁছে গেছে।শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের টানা হামলায় অন্তত ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৬০টি লাশ পৌঁছেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ২৮৪ জন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জন।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল, তা ১৮ মার্চে বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়।জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা বলছে, গাজার মানুষদের না খাইয়ে রেখে এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিস্ময়কর মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজা উপত্যকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী
দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ি সড়কে আকস্মিক দুর্যোগে আটকেপড়া যানবাহন ও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার Read more

টেকনাফে সড়কের পাশে পড়ে ছিল হ্যান্ড গ্রেনেড
টেকনাফে সড়কের পাশে পড়ে ছিল হ্যান্ড গ্রেনেড

কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয়দের Read more

রাজধানীতে যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীতে যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

প্রয়োজনীয় কেনাকাটা করতে আমরা পছন্দের মার্কেটে যাই। কিন্তু যদি সেই এলাকার মার্কেট বন্ধ থাকে, তাহলে দিনটি কোনো কাজেই আসবে না। Read more

চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী
চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা সিইপিজেড এর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপি'র ঘোষণাকৃত ইউনিয়ন আহবায়ক কমিটির প্রতিবাদেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয়মুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির স্থানীয় নেতা-কর্মীরা। এতে Read more

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে এ দলে ফিরিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন