ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরাইলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২৯  জন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষার সময় নিহত হয়েছেন।ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিনই ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি বুধবার ভোরে মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে সালাহ আল-দিন স্ট্রিটে ঘটে।  এই হামলায় ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানায় সূত্রটি। সূত্রটি আরও বলেছে, ইসরাইলি হামলায় গাজা শহরের দক্ষিণে জেইতুন পাড়ার একটি বাড়িতে বিমান হামলায় আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া গাজার দক্ষিণে আল-মাওয়াসি শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলায় আরও আটজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, নিহতদের মধ্যে এক নারী এবং দুই শিশু রয়েছেন।চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মধ্য গাজার মাগাজি শিবিরে আরেকটি হামলা হয়েছে। ওয়াফা জানিয়েছে, এই হামলায় একই পরিবারের স্বামী, স্ত্রী এবং শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামসা উপত্যকাটিতে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি বিতর্কিত মার্কিন এবং ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতরণ পয়েন্টগুলোতে ত্রাণপ্রার্থীদের লক্ষ্যবস্তু করারও নিন্দা জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হামাস। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ Read more

‌‘হরমুজ থেকে নিজেদের তিল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না’
‌‘হরমুজ থেকে নিজেদের তিল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করবে না’

যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি আনতে পারছে না তাদের নিজ দায়িত্বে তেল আনার আহ্বান জানিয়েছেন Read more

সিংগাইরে ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক
সিংগাইরে ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক

মানিকগঞ্জের সিংগাইরে ২২ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।বুধবার Read more

লিটনের চাওয়া শুনলো বিসিবি
লিটনের চাওয়া শুনলো বিসিবি

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে Read more

ফের ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি
ফের ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি

পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত দাবি করেছে, পাকিস্তানি সেনারা নিয়মিত নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে Read more

কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষায় ৬৭ জনের নতুন জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষায় ৬৭ জনের নতুন জিপিএ-৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন