গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার লাউতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলু একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।স্থারীয়রা জানান, লাউতিয়া গ্রামের অতুল নামের এক ব্যক্তির দুটি গাছ কেনেন এক গাছ ব্যাপারী। শুক্রবার গাছ কাটতে যায় ফজলুল হকসহ আরো কয়েকজন দিনমজুর। দুপুর সাড়ে ১২টার দিকে গাছে ওঠার সময় পা পিছলে নিচে মাটিতে পড়ে মাথায় আঘাত পান ফজলুল হক। এ সময় তার কান ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফজলুল হককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ফজলুল হক নামের এক দিনমজুর গাছ থেকে পড়ে মারা যান। পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা Read more

শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম (৫০)। শুক্রবার (২১ জুন) দিগন্ত রাত Read more

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: মাহফুজ আলম
সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: মাহফুজ আলম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা Read more

হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে
হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভা থেকে মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন

বিশ্বের বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন শুল্ক আরোপ করেছেন তা কার্যকর হয়েছে আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন