গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভুল চিকিৎসায় এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা পলাশবাড়ীর মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে হামলা-ভাঙচুর করেন। এক পর্যায়ে তারা ক্লিনিকে অগ্নিসংযোগের চেষ্টা চালালে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে।মৃত পারভীন আক্তার ওরফে পারুল বেগম (২৫) পলাশবাড়ী পৌরসভার জামালপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামীম মিয়ার স্ত্রী।জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর পারুল বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য পলাশবাড়ির মা ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক অস্ত্রোপচার শুরু করেন। এরপর ভোরে পারুল ও নবজাতক মারা যায়। অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ মৃত পারুলকে  রংপুর রেফার্ড করার চেষ্টা করলে স্বজনরা বিষয়টি বুঝে ফেলে ক্ষোভে ফেটে পড়ে এবং ভাঙচুর চালায়।নিহতের স্বামী শামিম মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান, সিজারের জন্য ১৭ হাজার টাকা ঠিক হয়। ভোর ৪ টার দিকে আমার স্ত্রী মারা গেলে তারা নাটকীয়ভাবে এম্বুলেন্স এনে রংপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বিষয়টি সাথে সাথে টের পেয়েছি।পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো সময়ের কণ্ঠস্বরকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি বলেও জানান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে পড়ে আনাছ (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লা Read more

পল্টন মোড়ে দুই ককটেল বিস্ফোরণ
পল্টন মোড়ে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্টন মোড়ে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাত রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। Read more

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান
ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হয়েছেন। ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে মা ডা. জুবাইদা রহমানের Read more

ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?
ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?

জাতীয় ক্রীড়া অবকাঠামোর প্রাণকেন্দ্র ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এক সময় আবাহনী-মোহামেডানের গর্জনে কেঁপে উঠত যে মাঠ, সেটি এখন মালিকানা ও Read more

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি গ্রেপ্তার
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহের জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী Read more

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল 'জনতা পার্টি বাংলাদেশ'। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন