গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি দারুণ কাটিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ১৫০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরলেও, লিটন দাসকে নিয়ে ভালোই এগোচ্ছেন আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম।বুধবার (১৮ জুন) দিনের প্রথম সেশনে ৯১ রান তুলেছে টাইগাররা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত মুশফিক-লিটনের ব্যাটে ভর করে চার উইকেট হারিয়ে ৩৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই অধিনায়ক নাজমুল শান্তর উইকেট হারায়। ব্যক্তিগত ১৪৮ রানে আসিথো ফার্নান্দোর শিকার হন তিনি। এই ঝলমলে ইনিংসে শান্ত হাঁকান ১৫টি চার ও একটি ছক্কা।শান্তর বিদায়ে ভেঙে যায় শান্ত ও মুশফিকের ২৬৪ রানের জুটি। চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। মাত্র দুই রানের জন্য মুশফিক ও মুমিনুল হকের ২৬৬ রানের রেকর্ড জুটি ভাঙতে পারেননি শান্ত-মুশফিক।শান্তর বিদায়ে অবশ্য খুব একটা সমস্যায় পড়েনি বাংলাদেশ। লিটন দাস যোগ্য সঙ্গ দিচ্ছেন মুশফিককে। ধৈর্যশীল মুশফিকের সাথে ওয়ানডে মেজাজে ব্যাটিং করছেন লিটন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ চোরাচালান জব্দ
হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ চোরাচালান জব্দ

হবিগঞ্জ বিজিবি’র অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৫৬ বোতল ভারতীয় মদ, ২৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা Read more

পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেপ্তার
পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেপ্তার

এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরপত্র বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা Read more

টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে Read more

৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক
৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন