পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোহালিয়া নদী থেকে মো. লিটন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির গাজীর বাড়ির পাশের নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিটন গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইছাদী গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আমখোলা ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।গত ১৪ মার্চ বেলা ১১টার দিকে আমখোলা বাজার সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে টমটম নিয়ে তরমুজ ক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি নিখোঁজ হন। তবে এ ঘটনায় দুইদিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।এ বিষয়ে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন
পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে গৃহবধূ তামান্না হত্যার বিচারের দাবী ও হত্যায় জড়িত পুলিশ সদস্য স্বামী ও তার পরিবারের সদস্যদের Read more

উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০
উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাহারাইচ জেলার ঘন জঙ্গলে ঘেরা গেরুয়া নদীতে একটি ছোট নৌকাডুবে নিখোঁজ অন্তত ১০ যাত্রী। বুধবার ভোরের দিকে Read more

বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই
বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই

বান্দরবানের থানচিতে অবৈধ অস্ত্রপাচার রোধকল্পে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ Read more

নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে
নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও জ্বালানি বাজারে। দেশজুড়ে জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে নওগাঁর মোটরসাইকেল কেনাবেচায়। Read more

কবি নজরুলের পাশেই সমাহিত হবেন হাদি, খোঁড়া হচ্ছে কবর
কবি নজরুলের পাশেই সমাহিত হবেন হাদি, খোঁড়া হচ্ছে কবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদি। আজ শনিবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন