রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় চলমান খননকাজে ব্যবহৃত দুটি ভেকু (মাটি খননযন্ত্র)–এর ব্যাটারি জব্দ করা হয় এবং এস্কেভেটরটি অকেজো করে দেওয়া হয়।শুক্রবার (৯ জানুয়ারি) রাতে পুঠিয়া থানা পুলিশের ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত। রাত ১১টায় শুরু হয়ে অভিযানটি রাত ১টা পর্যন্ত চলে।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত বলেন, “অনুমতি ব্যতীত পুকুর খনন বা ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অবৈধ পুকুর খনন বা ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”এদিকে গভীর রাতে উপজেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কৃষিজমি রক্ষার উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। সচেতন মহল মনে করছেন, শুধু সরঞ্জাম জব্দ করাই যথেষ্ট নয়; বরং এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের ধ্বংসযজ্ঞ স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি আজ
ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ Read more

সময়ের কণ্ঠস্বরের সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
সময়ের কণ্ঠস্বরের সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সিডিএ চালকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মায়া (৬০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার আব্দুলপুর Read more

hacked by chinafans
hacked by chinafans

Hacked By Chinafans https://t.me/Hack_0xTeam https://t.me/Hello_root

গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে একাধিক চোরাই জ্বালানি তেলের দোকান। প্রতিদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন