গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির বিকল্প আছে কি না—তা জনগণের বিবেচনা করতে হবে। তবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই।তিনি বলেন, আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চান। কাজেই এই মূহুর্তে তাঁর নেতৃত্বের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চাইলে তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে টুকু বলেন, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার ভবিষ্যৎ কাদের হাতে যাবে, তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটি নতুন, আধুনিক ও পরিকল্পিত টাঙ্গাইল গড়ে তুলতে চাই, যেখানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে উল্লেখ করে তিনি বলেন, নিজ অবস্থান থেকে তিনি এমন ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে টাঙ্গাইলে একজন মানুষও বেকার না থাকে।পরিবেশবান্ধব উন্নয়নের কথা উল্লেখ করে টুকু জানান, ইতোমধ্যে তিনি এক লক্ষাধিক গাছ রোপণ করেছেন। ভবিষ্যতে ৫০ লাখ বৃক্ষরোপণের মাধ্যমে টাঙ্গাইলকে ‘গ্রিন টাঙ্গাইল’-এ রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। উন্নয়নের সব সূচকে টাঙ্গাইলকে দেশের শীর্ষে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।পরে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, প্রেসক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় টেলিভিশন সাংবাদিকতার চ্যালেঞ্জ, নৈতিক দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে Read more

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, নুরসহ আহত অনেকে
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, নুরসহ আহত অনেকে

ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ Read more

হরমুজ দ্বীপের কাছে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ দ্বীপের কাছে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রবিবার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি Read more

জয়ের পথ খুঁজতে হবে: সিমন্স
জয়ের পথ খুঁজতে হবে: সিমন্স

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। তবে ভালো খেলেও শেষ পর্যন্ত জেতা হয়নি নাজমুল হোসেন শান্তদের। ড্র নিয়েই সন্তুষ্ট Read more

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে: খন্দকার নাসির
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে: খন্দকার নাসির

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক Read more

‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

ইরানের সাধারণ জনগণের ‘শান্তিপূর্ণ আন্দোলন’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহিংস করেছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন