‘গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা ছিল, তারা এখনও রাজপথে আছে। কেউ যদি মনে করেন আবারও পুরোনো বন্দোবস্ত, দখলদার কিংবা সন্ত্রাসী রাজনীতি করবেন, তাদের পরিণতিও হবে স্বৈরাচার হাসিনার মতো,’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি ‘জুলাই ইশতেহার’ ঘোষণা করবে বলেও জানান তিনি।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ৩টার দিকে নীলফামারীর চৌরঙ্গী মোড়ের এক পথসভায় এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘নির্বাচনের কথা বলে জাতির সামনে শুধু মূলা ঝুলানো হচ্ছে। আমরা ধোঁকাবাজির রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই। তবে তার আগে শেখ হাসিনাসহ সব হত্যাকারীকে আইনের আওতায় আনতে হবে।’নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বারবার বলেছি, আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে। সেই সংস্কারের মধ্য দিয়েই আমাদের নির্বাচনের দিকে যেতে হবে।’নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতো, তবে আজ নতুন দল গঠনের প্রয়োজন হতো না। কিন্তু সাত-আট মাস, এমনকি এক বছর পার হয়ে গেলেও আন্দোলনের একটিও দাবি মানা হয়নি।’সংবিধান প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। যেটি আওয়ামী লীগের সংবিধান, যেটি মুজিববাদের সংবিধান, সেই সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। যে সংবিধান আমার আপনার অধিকার রক্ষা করতে পারেনি। যে সংবিধান আমাদের যখন রাস্তায় ফেলে মারা হয়েছে, গুম করে ফেলা হয়েছে, আমাদের মানবাধিকার রক্ষা করতে পারেনি। যেই সংবিধান জনগণের সংবিধান নয়, সেই সংবিধান রাখার কোন মানে হয় না, এটি বাতিল করতে হবে।’জুলাই অভ্যুত্থানে নীলফামারী জেলায় শহীদ হওয়া রুবেলকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ‘গরিব ঘরের সন্তান এই রুবেল, এই রুবেলের কোন প্রয়োজন ছিল না রাস্তায় নামার, সেই রুবেলের প্রয়োজন ছিল না পুলিশের বুলেটের সামনে নামার, কারণ এই আন্দোলনটা প্রথমে ছিল চাকরির আন্দোলন, চাকরিতে যে বৈষম্য হয়। শহীদ রুবেল সেই পুরো বিষয়টাও বুঝতো না। সপ্তম শ্রেণীর ছেলে রুবেল যদি পুলিশের গুলি বুকে নিতে পারে, সন্ত্রাসীদের সামনে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে, স্বৈরাচারকে হটাতে পারে, আমরা আপনারা মিলে কি একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না?’পথসভার শেষদিকে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এনসিপির মহাসমাবেশ। সেখানেই প্রকাশ করা হবে “জুলাই ইশতেহার”।’পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির নীলফামারী জেলা সমন্বয়ক আব্দুল মজিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: ফারুক
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: ফারুক

বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। সারাদেশে ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন Read more

দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরস্পরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি ও Read more

সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ
সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখে তৎপর রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা Read more

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম গতকাল Read more

টঙ্গীতে সড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
টঙ্গীতে সড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন