মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি শান্তিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেড়ে  মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় গজারিয়া থানায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ তারিখ শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদে বাৎসরিক হিসাব চাওয়া ও দেওয়াকে কেন্দ্র করে মসজিদে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে নামাজ শেষে মজসিদের সামনে স্থানীয় দুই দল যুবকদের হাতাহাতি হয়। যার ফলে উভয় পক্ষের ২ জন আহত হন।এক পক্ষের মামলার বাদী নাছিমা আক্তার বলেন, গত শুক্রবার দুপুর ২ ঘটিকায় বালুয়াকান্দি শান্তিনগর জামে মসজিদের হিসাব দেওয়াকে কেন্দ্র করে হালিম মোল্লা (৫৮) মসজিদে তর্ক ও বাকবিতন্ডায় জড়ায়। এরই ধারাবাহিকতায় নামাজ শেষ করে মসজিদের বাহিরে আসিলে পূর্বপরিকল্পিতভাবে হালিম মোল্লার নেতৃত্বে হামলা চালায়। ২য় পক্ষের হালিম মোল্লা জানান, তারা আমাদের উপর হামলা চালিয়ে ফয়সালকে গুরুতর আহত করেন। ফয়সাল এখন ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন। গজারিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম বলেন, গত কাল রবিবার  মারামারির বিষয়ে দুই পক্ষই পৃথক অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রাক চালকের
যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রাক চালকের

যশোরে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে শার্শা উপজেলার Read more

মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ
মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ

মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ। দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীতে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য একটি পাইলট প্রকল্প Read more

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ Read more

রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!
রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!

দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও চক্ষু চিকিৎসা প্রদান করা এক ব্যক্তিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে Read more

টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক
টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক Read more

ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া শুষ্ক থাকতে পারে
ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  শনিবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন