মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীর একটি শাখায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আল আমিন আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে এবং ১০ নম্বর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।জানা গেছে, দুপুরের দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীতে গোসল করতে যায় আল আমিন। এ সময় সেখানে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিল। শিশুরা ওই বাল্কহেডে উঠে বসলে শ্রমিকরা তাদের নামিয়ে দিতে বলেন। তখন শিশুরা লাফিয়ে নামার চেষ্টা করে। লাফ দিতে গিয়ে আল আমিন পা পিছলে পড়ে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে নদীতে তলিয়ে যায়।স্থানীয়রা জানান, ঘটনার প্রায় ১৫ মিনিট পর দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পানিতে তলিয়ে যেতে পারে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিসির আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। ছেলেটির পানিতে পড়ে মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক।’এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত জানি না। আমি খোঁজখবর নিচ্ছি। পরে বিস্তারিত জানাবো।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার জেলেনস্কির সাথে বৈঠকে বসবেন ট্রাম্প
এবার জেলেনস্কির সাথে বৈঠকে বসবেন ট্রাম্প

ইউক্রেন সংকট সমাধানে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী

চলতি বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১২ মে) Read more

শিক্ষকদের নতুন কর্মসূচী ঘোষণা
শিক্ষকদের নতুন কর্মসূচী ঘোষণা

বাড়িভাড়া বৃদ্ধিসহ নানা দাবি আদায়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় মাথায় কালো কাপড় Read more

রাজধানীর মগবাজারে কলেজছাত্রের আত্মহত্যা
রাজধানীর মগবাজারে কলেজছাত্রের আত্মহত্যা

রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া Read more

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর
কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন