মুন্সীগঞ্জের গজারিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় রবিবার (১১ মে) গভীর রাতে গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর গ্রামে। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতরা হলেন,গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর গ্রামের জিতু প্রধানের ছেলে নাঈম প্রধান (১৭) ও বাউশিয়া ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের আহমদ আলীর ছেলে সোহেল রানা (২৬)। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-০৩ গজারিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.আশরাফুল আলম জানান, রাতেই ঘটনাটি শুনেছি। সকালে ঘটনাস্থলে পল্লী বিদ্যুৎ কর্মীরা গিয়ে ঝুলন্ত ট্রান্সফরমাটি নামিয়ে নতুন লাগিয়ে লাইনটি সচল করি।গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, খবর শুনেছি তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অপারেশন ফার্স্ট লাইট’ এর অভিযানে গ্রেপ্তার ৫৮ জন
‘অপারেশন ফার্স্ট লাইট’ এর অভিযানে গ্রেপ্তার ৫৮ জন

রাজশাহীর বাঘা, পাবনার বেড়া, আমিনপুর ও ঈশ্বরদী এবং নাটোরের লালপুরে পদ্মার চরে পুলিশের যৌথ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ ৫৮ জনকে Read more

উ. কোরিয়ার মজুত ইউরেনিয়াম দিয়ে ৪৭টি পরমাণু বোমা বানানো সম্ভব
উ. কোরিয়ার মজুত ইউরেনিয়াম দিয়ে ৪৭টি পরমাণু বোমা বানানো সম্ভব

উত্তর কোরিয়া বিপুল পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের এক মন্ত্রীর তথ্য মতে, দেশটি Read more

পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি, তদন্তে কমিটি গঠন
পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি, তদন্তে কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরিক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি Read more

ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়, সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা জারি
ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়, সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা জারি

ভোটকক্ষে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। Read more

পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর
পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। Read more

ব্রেন স্ট্রোকে মারা গেছেন ঢাবি শিক্ষার্থী আহসান
ব্রেন স্ট্রোকে মারা গেছেন ঢাবি শিক্ষার্থী আহসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।সোমবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন