মুন্সীগঞ্জের গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আমিরুল ইসলাম মেম্বারের বাড়িতে লালু-সৈকত গ্রুপের ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। তারা গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায়, এবং কয়েকটি বসতঘর ভাঙচুর করে। হামলাকারীরা দুটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এর আগে একাধিকবার এদের মধ্যে বিভিন্ন বিষয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।ঘটনাটি নিয়ে আমিরুল ইসলাম মেম্বার জানান, লালু-সৈকত গ্রুপের লোকজন প্রথমে তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি ৪০ হাজার টাকা তাদের হাতে দেন, তবে তারা জানিয়ে দেয়, রাতের মধ্যে বাকি ১ লক্ষ ৬০ হাজার টাকা দিতে হবে, নতুবা জানে মেরে ফেলবে। এরপর রাতে সাড়ে এগারোটায় লালু এবং সৈকতের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের উপর গুলি বর্ষণ করতে থাকে। এতে আতঙ্কিত হয়ে আমিরুলের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে। হামলাকারীরা এসময় ৪-৫টি বসতঘরে ভাঙচুর চালায় এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলা ও গোলাগুলির বিষয়ে লালুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলির খোসা এবং পটকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আমিরুল ইসলাম মেম্বার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে সৌদি-আমিরাত: রিপোর্ট
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে সৌদি-আমিরাত: রিপোর্ট

মধ্যপ্রাচ্যে যুদ্ধ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিকে হুমকির মুখে ফেলায়, দেশ দুটি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে যোগদানের দিকে Read more

শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন হাসান (২০) নামের এক যুবক। বুধবার (১৪ Read more

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির Read more

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল রিসেলার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন