নরসিংদী শহরে গিয়েছিলেন খেলার সামগ্রী কিনতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে শিবপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ বন্ধুর। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা- মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে ২জন ও চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু হয়।নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।পুলিশ ও স্থানীয়রা  জানায়, সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য এসেছিলেন। বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়  বন্ধু ৩জনই দুমড়েমুচড়ে যাওয়া ওই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে অপু মিয়ারও মৃত্যু হয়।নিহতেদের স্বজনরা জানান, আশিক, অপু ও সাইফুল বাল্যবন্ধু। তাদের খেলাধুলার প্রতি অন্যরকম টান ছিল। তারা ৩ বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। গতকাল তারা খেলার সামগ্রী কিনে আসার পথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় শিকার হয়।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। লাশগুলো থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবার বিনাময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার
টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের Read more

‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের
‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও Read more

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সোমবার (৭ জুলাই) বিকেলে সংগঠনটির দপ্তর Read more

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে Read more

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা: জাতিসংঘ
পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে, গাজা ‘পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে’ পরিণত হয়েছে এবং অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ মানুষ Read more

বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫
বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

দিনাজপুরের বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন