চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। গত সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের কর্ণফুলী থানাধীন মধ্যম বন্দর গ্রামের সিংহপাড়া থেকে নিখোঁজ হয় সে। ওই এলাকার মাঠে তাকে সোমবার বিকেলের শেষ সময়ে খেলতে দেখে স্থানীয়রা। এরপর থেকে স্কুল ছাত্রটি নিখোঁজ রয়েছে।নিখোঁজ শিক্ষার্থী পূজন দাশ অভি (১২) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্দী ৩নং ওয়ার্ডের রাজমিস্ত্রি পরিমল দাশের পুত্র। সে আনোয়ারা উপজেলার মেরিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারসহ আনোয়ারা উপজেলার কাফকো সেন্টার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো এবং দুই ভাই-বোনের মধ্যে সে ছোট।‘এদিকে আয় বাবা ১০ টাকা নিয়ে যা, কিছু খেয়ে নিস’ নিখোঁজ হওয়ার এক ঘণ্টা আগে ছেলেকে ডেকে এমনটাই বলেছিলেন দিনমজুর বাবা পরিমল দাশ। ছেলে নিখোঁজের বিষয়টি জানতে চাইলে এভাবে বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমি বিকেল সাড়ে পাঁচটার দিকেও তাকে খেলতে দেখেছি। তার আধা ঘণ্টা পর সে নাই হয়ে গেলো। পাহাড়-জঙ্গল কোথাও বাদ রাখিনি, সব জায়গায় খুঁজেছি। তার কয়েকজন বন্ধুও আমার সাথে যোগ দিয়ে তাকে খোঁজাখুঁজি করছিলো। এক পর্যায়ে নিরুপায় হয়ে গতকাল কর্ণফুলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।’নিখোঁজ স্কুলছাত্রের বন্ধু রাহুল বলেন, ‘আমরা সবাই এলাকায় ফুটবল খেলছিলাম। এক পর্যায়ে আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিই। একসাথে কথা বলছিলাম সবাই তখন, সে বলল আতশবাজি কিনতে যাবে। আমরা বাঁধা দিলাম না, সেই যে আতশবাজি কিনতে গেলো আর ফিরল না। আশেপাশে দোকানেও খোঁজ নিয়েছি, তারা জানালো, সে কিছুই কিনতে যায়নি।’নিখোঁজ স্কুল ছাত্রের আরেক বন্ধু শিবু বলেন, ‘পূজন খুবই চঞ্চল আর হাসিখুশি ছেলে। আমরা প্রায়ই একসাথে খেলতাম। সেই দিনও খেলাধুলার পর ও হঠাৎ করে কি যেন কিনতে যাবে বলে হারিয়ে যায়। আমরা অনেকক্ষণ খুঁজে দেখি নাই। তারপর ওর বাবাকে জানাই। এখন সবাই খুব চিন্তিত। ওর মা কাঁদছেন সারাদিন। আমি শুধু চাই, পূজন নিরাপদে বাড়ি ফিরে আসুক।’নিখোঁজ ছেলেকে ফিরে পেতে পাগলপ্রায় গার্মেন্টসকর্মী মা মঞ্জু দাশ। কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমার একটা মাত্র ছেলে। আমি চোখে কিছুই দেখছি না, এ কয়েকদিনে ঘুমাতে পর্যন্ত পারিনি। তার খোঁজে এদিক সেদিক ছুটছি। গত দুইদিন ধরে চাকরিও কামাই করেছি। আমি চাই, আমার ছেলে আমার ঘরে ফিরে আসুক।’স্থানীয় ইউপি সদস্য বলেন, ‘পূজন নিখোঁজ হওয়ার পর থেকে আমরা স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করছি এবং থানায় জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করুন।’এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘নিখোঁজ স্কুল ছাত্রের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’
‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’

কয়েক বছর থেকে সময়টা খুব ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজেলের। পরিস্থিতি এমন ছিল যে, একসময়ের দাপুটে দলটি নিজেদের যেন Read more

জামালপুরে ভটভটি উল্টে যুবক নিহত
জামালপুরে ভটভটি উল্টে যুবক নিহত

জামালপুরের বকশীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাকিব মিয়া (১৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার Read more

বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)

বিগ ব্যাশ লিগে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। এদিকে এসএ টি-টোয়েন্টিতে সাইরাইজার্সের মুখোমুখি হবে পাল Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত ৮
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত ৮

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ Read more

নতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রো
নতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রো

সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর অথবা ১০ সেপ্টেম্বর Read more

মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি ফজল হক (৫০) কে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন