সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মার অপসারণ ও বিচারের দাবি নিয়ে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার চরজব্বর থানার মোড়ে সুবর্ণচর উপজেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এনায়েত উল্যাহ বাবুল ও নুরুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতবৃন্দ। বক্তারা বলেন, ‘একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে ইউএনও নিজের সীমা লঙ্ঘন করেছেন।’বক্তারা আরও বলেন, ‘ঈদুল আযহার পরে একটি সাংগঠনিক পূর্ণমিলনী অনুষ্ঠানের জন্য উপজেলা হলরুম ব্যবহারের অনুমতি নিতে লিখিতভাবে আবেদন করা হলে ইউএনও অনুমতি না দিয়ে কটাক্ষ করে বলেন, “বেগম খালেদা জিয়াকে বলুন অনুমতি দিতে। উনি যখন প্রধানমন্ত্রী হন তখন আসবেন অনুমতি নিতে।”’ এমন মন্তব্যে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।মানববন্ধন থেকে অবিলম্বে ইউএনও রাবেয়া আসফার সায়মার অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম আহবায়ক মহি উদ্দিন মহিম প্রমুখ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাঘাইছড়িতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল Read more

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার Read more

মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা
মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা

মাত্র ৫০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে প্রাণ গেলো ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র হামজার। নিখোঁজের দুই দিন পর Read more

জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান
জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান

জামায়াত-শিবিরের অন্যদলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতির কারণে গণঅধিকার পরিষদ ও এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন Read more

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

সকালে কিছুটা রোদ থাকলেও আজ রাজধানী ঢাকায় দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ আগস্ট) সকাল Read more

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক
আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক

নেপালের নাগারকোটে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫, যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন