আগামী চার বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার ঝিনাইকুঁড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষিতে সেচব্যবস্থা উন্নত হবে এবং খাদ্য উৎপাদন বাড়বে, যা দেশকে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জনে সহায়তা করবে।তিনি আরও বলেন, খাল খননের পাশাপাশি সেখানে মাছ ও হাঁস পালন এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে। এতে তাদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া এসব প্রকল্পের অন্তত ৫০ শতাংশ কাজ যন্ত্রের পরিবর্তে জনবল দিয়ে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা পানি সম্পদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা।জানা গেছে, জেলা পানি সম্পদ বিভাগের অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বোদা পৌরসভার নগরকুমারী থেকে জমাদারপাড়া পর্যন্ত ২ দশমিক ৭ কিলোমিটার ঝিনাইকুঁড়ি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনন্যা পাণ্ডেকে স্পর্শ করায় তোপের মুখে করণ জোহর
অনন্যা পাণ্ডেকে স্পর্শ করায় তোপের মুখে করণ জোহর

বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর সম্প্রতি তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে Read more

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে। Read more

৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাড়িতে কেউ না থাকায় আম দেওয়ার প্রলোভনে ৮ বছরের একটি শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হাছেন মন্ডল Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত
তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী Read more

ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে নিঃস্ব পরিবার, নিখোঁজ ১৪ যুবক
ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে নিঃস্ব পরিবার, নিখোঁজ ১৪ যুবক

উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেক তরুণ। তবে এই স্বপ্ন অনেক সময় রূপ নেয় দুঃস্বপ্নে। এমনই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন