চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরুর জন্য খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বাকবিতন্ডার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রান্ত দত্ত (২৪) নামে এক যুবক।নিহত প্রান্ত দত্ত উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণপুকুর (রবীন্দ্রনাল দত্তের বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি স্বপন দত্ত ও নীলা দত্ত দম্পতির ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গরুর খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে পান্থের কথা-কাটাকাটি হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পরিবারের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি।পরে, ঘরে প্রবেশ করে মা নীলা দত্ত ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় পান্থকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম
সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম

এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন Read more

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছে বেশ কিছু Read more

হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার
হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (৮ Read more

জীবননগরে ১৩শ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা
জীবননগরে ১৩শ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ১৩শ টি ড্রাগন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় Read more

ঝিনাইদহে সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহে সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে বরাদ্দের সার অন্যত্র বিক্রি করার অভিযোগে লাকী এন্টারপ্রাইজ নামের বিএডিসির এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন