ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমাদের মোট দেশজ উৎপাদনের একটি বৃহৎ অংশ এসএমই খাত থেকে আসে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (৮ জুন) ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত আন্তর্জাতিক বাজারে প্রবেশে প্রতিবন্ধকতা, ক্রেতা ও ভোক্তার পরিবর্তনশীল চাহিদা এবং আর্থিক সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে খুবই আন্তরিক। এ খাতের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি টেকসই শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখতে হবে। ড. ইউনূস বলেন, বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২৫’ উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সব অংশীজন এবং সহযোগী সংস্থাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘অ্যাক্রেডিটেশন : এমপাওয়ারিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই)’ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।তিনি বলেন, অ্যাক্রেডিটেশন ব্যবস্থা জাতীয় গুণগতমান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পণ্য ও সেবার সরবরাহ ব্যবস্থার সব পর্যায়ে গুণগতমান নিশ্চিতকরণ, দক্ষ কারিগরি জনবল সৃষ্টি, বাণিজ্যে কারিগরি বাধা অপসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রতিষ্ঠালগ্ন থেকে বিএবি এ লক্ষ্যে কাজ করে এখন পর্যন্ত বিভিন্ন ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার, সনদ প্রদানকারী সংস্থা এবং পরিদর্শন সংস্থাসহ মোট ১৫৫টি সরকারি, বেসরকারি এবং বহুজাতিক সংস্থাকে আন্তর্জাতিক মান অনুসারে অ্যাক্রেডিটেশন সনদ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সবশেষে দিবসটি উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন ড. মুহাম্মদ ইউনূস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলগেটের Read more

বরিশাল মেডিকেল কলেজে ধাওয়া-পাল্টা ধাওয়া
বরিশাল মেডিকেল কলেজে ধাওয়া-পাল্টা ধাওয়া

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা স্বাস্থ্য খাতের সংস্কার দাবি নিয়ে আন্দোলনকারীদের সাথে হাসপাতাল কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

২৪ ঘন্টার ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম
২৪ ঘন্টার ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক Read more

ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান
ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান

ইসরাইলের হামলায় ঈদের দিনও ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার স্থানীয় সময় (২১ মার্চ) ভোরে তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা Read more

নুরের বক্তব্য ‘শিক্ষার্থীদের জন্য অপমানজনক’: জবি শিবির সেক্রেটারি
নুরের বক্তব্য ‘শিক্ষার্থীদের জন্য অপমানজনক’: জবি শিবির সেক্রেটারি

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বক্তব্যকে 'শিক্ষার্থীদের জন্য অপমানজনক' আখ্যা দিয়ে তা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ Read more

এবারও ঈদে ভোগান্তি বাড়াবে ঢাকা-বাউফল রুটের বগা ফেরি
এবারও ঈদে ভোগান্তি বাড়াবে ঢাকা-বাউফল রুটের বগা ফেরি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা-বাউফল সড়কপথে যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাউফল উপজেলার বগা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন