পিরোজপুর ও মোংলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়। একইদিন দুপুরে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশের সমন্বয়ে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।’অপরদিকে, সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া কর্তৃক মোংলার সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত ফাইবার বোট তল্লাশি করে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের ২ হাজার ২ শত ২০ লিটার পোড়া মবিল, ১ টি ইলেকট্রনিক মোটর, ৩ বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ৬ বান্ডিল ওয়্যার রোপসহ চোরাইকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী ও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেন জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় উৎপত্তি হওয়া একটি ভূমিকম্পের কম্পন শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদ Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ Read more

মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।বৃহস্পতিবার Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ৩৩০ জন হাসপাতালে ভর্তি Read more

জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু'কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুলাই) Read more

নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২
নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন