বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন (Online) ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে।পদের নাম ও বর্ণনা১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ১গ্রেড: ১৩বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকাআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ২গ্রেড: ১৪বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকাআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা৩. ইউডিএ/কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৩গ্রেড: ১৪বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকাআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা৪. ধর্মীয় শিক্ষকপদসংখ্যা: ১গ্রেড: ১৪বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকাআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা; হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।৫. অটোমেকানিকপদসংখ্যা: ২গ্রেড: ১৪বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকাআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।৬. ড্রাইভারপদসংখ্যা: ১৩গ্রেড: ১৫বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকাআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।৭. ইলেকট্রিশিয়ানপদসংখ্যা: ১গ্রেড: ১৬বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকাআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত।৮. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১গ্রেড: ১৬বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকাআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।৯. অফিস সহায়কপদসংখ্যা: ৩গ্রেড: ২০বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকাআবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।আবেদনের শর্তাবলিপ্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। ১/৪/২০২৫ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। ১, ২ এবং ৮-এ উল্লিখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে (ক) বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে, (খ) বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।আবেদন জমা শেষ কবে— অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮ মে ২০২৫ বিকেল ৫টা।পরীক্ষার ফিফি বাবদ ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস কমিশন ও ভ্যাট বাবদ ১২/- টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২ টাকা। ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য জনপ্রতি ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস কমিশন ও ভ্যাট বাবদ ৬/- টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬ টাকা। তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-টাকাসহ (অফেরতযোগ্য) সর্বমোট ৫৬ (ছাপান্ন) টাকা। আবেদনের অনধিক ৭২ (বায়াত্তর) ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানা যাবে বাংলাদেশ কোস্টগার্ডের ওয়েবসাইটে এবং টেলিটকের চাকরির ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন প্রার্থীরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল বিভাগ Read more

জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি
জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন।আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে Read more

পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্যের দাবি ইরানের
পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্যের দাবি ইরানের

পরমাণু বিজ্ঞানে আরও ৩টি বড় সাফল্য সামনে এনেছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু Read more

ছেলের বন্ধুরা আমাকে ‘আন্টি’ নয়, ‘দিদি’ ডাকে: শ্রাবন্তী
ছেলের বন্ধুরা আমাকে ‘আন্টি’ নয়, ‘দিদি’ ডাকে: শ্রাবন্তী

দীর্ঘ ১০ বছর পর নতুন সিনেমা দেবী চৌধুরাণী নিয়ে পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া Read more

আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস

আবারও বিশ্বজয় করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক।মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম Read more

নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে র‍্যাব-১ সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার মো; নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন