রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশী ফতেপুর গ্রামের গরুর খামারি মোহাম্মদ কোহিনুর শেখ (৫৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানার দেওহাটা এলাকার একটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কোহিনুর শেখ ঈদুল আজহাকে কেন্দ্র করে নিজ বাড়িতে গরু পালন করতেন এবং ভালো দামের আশায় ঢাকায় নিয়ে বিক্রি করতেন। এ বছরও তিনি তিনটি গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। ট্রাকে তার সঙ্গে আরও কয়েকজন খামারি ছিলেন। ট্রাকে থাকা মোবারক হোসেন জানান, ‘ট্রাকের পিছনের আমিসহ দেলোয়ার হোসেন ও কোহিনুর শেখ বসে ছিলাম। রাত সোয়া ১টার দিকে ট্রাকটি মির্জাপুর থানাধীর দেওহাটা এলাকায় স্কুলের কাছে পার্কিং ছিল। ট্রাকটি পার্কিং থাকা অবস্থায় পেছন থেকে দ্রুতগতির একটি সবজি বোঝাই ট্রাক ধাক্কা দিলে কোহিনুর গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’নিহতের আত্মীয় দুলাল হোসেন জানান, ‘কোহিনুর পেশায় জেলে ছিলেন। পাশাপাশি কৃষিকাজ ও গরু পালন করে সংসার চালাতেন। দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’গোড়াই হাইওয়ে থানার এসআই শাহ আলম জানান, ‘ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিটনেসবিহীন বাস সরিয়ে নতুন ফিটনেসযুক্ত বাস সংযোজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ Read more

আয় বাড়তে চ্যাটজিপিটিতে ওপেনএআই চালু করলো বিজ্ঞাপন
আয় বাড়তে চ্যাটজিপিটিতে ওপেনএআই চালু করলো বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার বিজ্ঞাপন যুক্ত করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই। আসছে সপ্তাহগুলোতেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন Read more

১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন
১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্ধারিত সময়ের ১২ মিনিট পরে পৌঁছানোর কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-৩ আসনের নির্বাচন পাগল ৭৪ বছর Read more

পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন
পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন

রাজশাহীর পুঠিয়ায় ৪ বছরের শিশুকে আপন চাচা দ্বারা বলাৎকার করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার সময় এই ঘটনাটি ঘটেছে। Read more

মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক
মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক

মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত Read more

বুধবার রাজধানীতে বন্ধ থাকবে যেসব মার্কেট ও দোকানপাট
বুধবার রাজধানীতে বন্ধ থাকবে যেসব মার্কেট ও দোকানপাট

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই পড়তে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন