কেরানীগঞ্জে  বিস্ফোরণে পাঁচতলা ভবনের নিচতলার বাসিন্দা শিশুসহ তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার এস আই তুষার। আহতরা হলো আল সামির (০৮), ফারুক হোসেন (৪০), শিউলি (৩০)। তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাড্যা খেজুরবাগ মন্দির এলাকার পাকিজা নামক পাঁচতলা ভবনের নিচতলায় ২২ জুন (রবিবার) রাত তিনটার দিকে এই বিষ্ফোরণ ঘটে।বিস্ফোরণে আহত ফারুক জানান, পাকিজা ভবনের নিচতলায় রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ তীব্র বিস্ফোরণে জেগে উঠে দেখি আমার স্ত্রী শিউলীর হাত ও আমার শিশু পুত্র আল সামিরের শরীর জলসে গেছে। আমার নিজেরও মুখের বাম পাশ জলসে যায়। পড়ে রাতে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা নিয়ে আমরা বাসায় ফিরি।তিনি আরও জানান, মাস খানেক ধরে এই রুমের ফ্লোর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল। এই বিষয়ে বাড়ির মালিককে জানানো হলে তিনি তা মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।একই ভবনের পাশের রুমে থাকা ভবনের মালিক সহিদ জানান, এই রুমের ফ্লোর অতিরিক্ত গরমের বিষয়ে জানালে আমি তা ঠিক করার জন্য আমি দেশে এসেছি।  আমি পাশের রুমেই ছিলাম। হঠাৎ প্রচন্ড শব্দে ঘুম ভেংগে গেলে এসে দেখি ভবনের নিচতলার দেওয়াল বিষ্ফোরনে ভেঙে গেছে। ভবনটি রাজউক অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি ভবনটি ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে করেছেন বলে জানিয়েছেন। ভবনে মোট দশটি পরিবার বসবাস করছে বলে জানান তিনি।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে একসময় ময়লা আবর্জনায় ভরা নিচু জমি ভরাট করে এই ভবন নির্মাণ করা হয়।  ফলে আবর্জনা হতে উদ্ভব গ্যাসের চাপে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।এই বিষয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, খবর পেয়ে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করি। বিস্ফোরণে ভবনটির নিচতলার দেয়াল ধ্বসে পড়ে। ডোবার উপর অপরিকল্পিত ভবন নির্মাণ করায় ডোবায় থাকা ময়লা আবর্জনায় সৃষ্ট বায়োগ্যাসের চাপ অথবা ভবনের পাশে থাকা গ্যাস লাইনের লিকেজ হতে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ভবনটি এখনো ঝুঁকিপুর্ণ অবস্থায় আছে তিনি ভবনের মালিকপক্ষকে জানিয়েছেন বলে জানান। এই বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে অটোরিকশা চালকের চোখ উপড়ে, রগ কেটে নৃশংস হামলা
শরীয়তপুরে অটোরিকশা চালকের চোখ উপড়ে, রগ কেটে নৃশংস হামলা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় রমজান মোল্লা (৩৮) নামের এক অটোরিকশা চালকের দুই চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত-পায়ের রগ Read more

গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২০ ফিলিস্তিনির
গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২০ ফিলিস্তিনির

গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে অন্তত ২০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ সময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে Read more

হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন
হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন

কোথায় গুলি লেগেছে, কী ধরনের গুলি, কত দ্রুত চিকিৎসা পাওয়া গেছে—এসবের ওপর নির্ভর করে আহত ব্যক্তির জীবন ঝুঁকি বাড়ে বা Read more

ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের
ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকার মীরপাড়া সংলগ্ন টঙ্কাবতী নদীর বিধ্বস্ত ভেড়িবাঁধ পুণঃ মেরামত না করায় বিশাল জনবসতিপূর্ণ Read more

এনবিআর ভেঙে দুই বিভাগ, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই বিভাগ, অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ২টি বিভাগ করা হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে ২টি বিভাগ করার অধ্যাদেশ জারি Read more

লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক
লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন