জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগের কারণ হিসেবে ফয়সাল মুরাদ লিখেন, ‘জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন নিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির কোনো চিন্তা ভাবনা নেই। তারা শুধু ডাকসু নিয়েই ব্যস্ত ছিল।’ তিনি আরো লিখেন, ‘এখন তারা নিজেদের মধ্যে পদ ভাগাভাগি ও দ্বন্দ্বে নিমজ্জিত। আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির রাজনীতি করেছি, তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।’ ফয়সাল মুরাদ লিখেন, ‘আমি সংগঠনের আহ্বায়ক হিসেবে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করেছি। কিন্তু আমার সহকর্মীদের অন্ধকারে রেখে, তাদের একাডেমিক জীবনের ক্ষতি করে, রাজনৈতিক স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে সেই দায় আমি আর বহন করতে পারব না। তাই আমি সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।’ ফয়সাল মুরাদ শুরু থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বর্তমান জাতীয় ছাত্রশক্তি) এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি পুনর্গঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও, জুলাই আন্দোলনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এপ্রিলে বাড়েনি এলপি গ্যাসের দাম
এপ্রিলে বাড়েনি এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের দাম ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত Read more

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার
গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে Read more

খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ

গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের টহল দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে Read more

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী Read more

মুন্সীগঞ্জে বিএনপির নববর্ষের শোভাযাত্রায় সংঘর্ষ
মুন্সীগঞ্জে বিএনপির নববর্ষের শোভাযাত্রায় সংঘর্ষ

মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট Read more

জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটক ২
জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটক ২

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে মনোহরপুর ইউপি সদস্য দুধবারীসহ দুইজনকে আটক করেছে। সোমবার (২৬ মে) আনুমানিক ভোর ৪টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন