পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।দেশটির পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে কিসুমু-কাকামেগা মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যাত্রীবাহী ওই বাসটি খাদে উল্টে পড়ে বলে তথ্য উঠে এসেছে পুলিশ প্রতিবেদনে। এলাকাটি প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কুখ্যাত।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ নারী, ১০ পুরুষ এবং এক কন্যাসহ মোট ২১ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ যাত্রী, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।বাসের যাত্রীরা একটি কবরস্থান থেকে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাকবলিত এই বাসটি ছিল একটি মাধ্যমিক বিদ্যালয়ের গাড়ি, তবে তাতে কোনও শিক্ষার্থী ছিল না, কারণ সেটি অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছিল।এদিকে কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বেঁচে যাওয়া আহতদের সহায়তার জন্য জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মন্ত্রণালয় চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে দেশজুড়ে বাড়তে থাকা সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে।কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দ্রুত তদন্ত করে ‘যে কোনও অবহেলার জন্য দায়ীদের আইনের আওতায় আনা’ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ট্রাফিক লঙ্ঘন মোকাবিলার আহ্বান জানিয়েছেন।কেনিয়ার জাতীয় পরিবহন ও সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে সহায়তা করবে।এর আগে এ সপ্তাহের শুরুতে রাজধানী নাইরোবিতে একটি মেডিকেল চ্যারিটির ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নাইভাশা শহরে একটি বাস ও ট্রেনের সংঘর্ষে নয়জন নিহত হন। আর শনিবার নাইরোবির কাছে আরেকটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।২০২০ থেকে ২০২১ সালের মধ্যে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২১ সালে দেশটিতে ৪৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ, অচেতন ৫
উবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ, অচেতন ৫

টাঙ্গাইলের মির্জাপুরে টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট করার চেষ্টা করা হয়েছে। এসময় পরিবারের কর্তাব্যক্তিসহ ৫ জন কুমুদিনী হাসপাতালে Read more

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরতে পারেন যেসব স্থানে
ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরতে পারেন যেসব স্থানে

রাজধানীর কর্মজীবীদের জন্য সময় হাতে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়া প্রায় অসম্ভবই বলা চলে। নাগরিক জীবনে ব্যস্ততার কারণে অনেকে প্রয়োজনীয় Read more

পলাশবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ২
পলাশবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে।এ সময় ২জন গুরুত্বর আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে।নিহত ও Read more

রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা
রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে আওয়ামী Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন