কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে দুদকের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।বার্তাটিতে জানানো হয়, গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয় থেকে ২৬ ও ২৭ অক্টোবর দুই দিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।অভিযানকালে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট প্রাথমিক তথ্য সংগ্রহ, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করে দুদক টিম।পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের মোবাইল ফোন ও অন্য আলামত উদ্ধার করা হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। দুদকের এই ঘোষণায় জেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।দুদকের একটি সূত্র জানিয়েছে, তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রেখে আরো অনুসন্ধান চলছে। ইতোমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমামের বড় ভাই ও সিভিল সার্জন কার্যালয়ের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা হাসান ইমামের দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেগুলোর কললিস্ট বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে।এর আগে, সোমবার তিনি সাংবাদিকদের জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করা হয়েছে। আরএমও ডা. হোসেন ইমামের সংশ্লিষ্টতাসহ সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। কিছু একটা যে ঘটেছে, তার গন্ধ পাওয়া যাচ্ছে।’উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সাতটি পদের ১১৫টি শূন্যপদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন প্রায় ১৬ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী। পরীক্ষার আগের রাতে শহরের কালিশংকপুর এলাকার একটি বাসায় ২৫ থেকে ৩০ জন পরীক্ষার্থীর রহস্যজনক প্রবেশ ও পরদিন পরীক্ষার আগমুহূর্তে বেরিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, ওই বাসাটি ছিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমামের।ছাত্র-জনতার চাপের মুখে নিয়োগ কমিটি গত ২৫ অক্টোবর ১১ থেকে ২০ গ্রেডের শূন্যপদে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। পরদিন রবিবার সকালে নিয়োগ বাতিল ও সিভিল সার্জন ও জেলা প্রশাসকের অপসারণের দাবিতে এনএস রোড অবরোধ করে আন্দোলনকারীরা। পরে সিভিল সার্জন কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে তারা দাবি আদায়ে দু’দিনের সময়সীমা বেঁধে দেন। আশ্বাসের ভিত্তিতে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন
ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার Read more

কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যার ঘটনায় আটক ৩
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যার ঘটনায় আটক ৩

কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জেরে জাসদ কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ তিনজনকে আটক করেছে Read more

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মিথ্যা তথ্য দিয়ে ভুয়া কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী ইউসিবি Read more

ছিনতাইয়ের ভিডিওই ‘ট্রিগার’, দুই দিনে গ্রেপ্তার ২২
ছিনতাইয়ের ভিডিওই ‘ট্রিগার’, দুই দিনে গ্রেপ্তার ২২

কক্সবাজার শহরে সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে Read more

চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে
চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে

খাগড়াছড়ির রামগড়ে চট্টগ্রামের একাধিক মামলার পলাতক পরোয়ানাভুক্ত এক আসামিকে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (০৫ জুলাই) বেলা ১১টার দিকে Read more

আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের
আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের

বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে বিএনপি।বিবিসি বাংলাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন