কুষ্টিয়ায় মালিকবিহীন ভারতীয় ২ কেজি ৫০ গ্রাম  হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ১১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ প্রায় বিয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকা মূল্যের মালামাল আটক করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুষ্টিয়া।শুক্রবার ( ১৬ মে) সন্ধ্যা পাঁচটায় পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে  ৪৭ বিজিবি নাঃ সুবেঃ মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল চিলাহাটি হতে খুলনাগামী ‘‘রূপসা এক্সপ্রেস’’ ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.৮৫০ কেজি হেরোইন উদ্ধার করে, যার আনুমানিক মূল্য সাইত্রিশ লক্ষ টাকা।বিষয়টি শুক্রবার রাত সাড়ে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি।বিজিবি সূত্রে আরো জানা যায়, ১৬ মে জেলার দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণখারিজাথাক নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মুল্য ১,২০,৮০০/- টাকা। এছাড়াও গত ১৫ মে তারিখ জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ কেজি গাঁজা, কাজীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল, আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ২০০ গ্রাম হেরোইন এবং ৩.২০০ কেজি গাঁজা আটক করা হয়েছে, যার মূল্য-৪,৫৯,২০০/- টাকা।আটককৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ দৌলতপুর থানায় সাধারণ ডায়েরী মূলে হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত ভারতীয় হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির নেতা গ্রেপ্তারের পর জামিন: আদালতে ব্যাখ্যা দিতে ওসিকে তলব
এনসিপির নেতা গ্রেপ্তারের পর জামিন: আদালতে ব্যাখ্যা দিতে ওসিকে তলব

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার ব্যত্যয়ে গ্রেফতারের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিমকে স্বশরীরে আদালতে হাজির হয়ে Read more

হাইকোর্টে রিট করে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুর্নবহাল
হাইকোর্টে রিট করে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুর্নবহাল

মানিকগঞ্জ-২ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এস.এম আব্দুল মান্নানের প্রার্থিতা পুর্নবহালের নির্দেশ দিয়েছেন হাইকোট।বুধবার (১৪ জানুয়ারি) Read more

বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে বিদেশে ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, Read more

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
কালিয়াকৈরে  বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলায় দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্র Read more

গণতন্ত্রের বাহনই হলো নির্বাচন: আমীর খসরু
গণতন্ত্রের বাহনই হলো নির্বাচন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে ছিল না, এখন তারাই বলছে Read more

জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা
জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন