জনসভায় বিএনপির নির্বাহী কমিটির এক নেত্রীকে অশালীন ভাষায় সম্মোধন করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব লিংকন। তার ওই বক্তব্য নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক মহলে বইছে নানামুখী আলোচনা-সমালোচনার ঝড়। এ ছাড়াও ওই বক্তব্যকে অসৌজন্যমূলক ও শিষ্টাচার বর্হিভূত বলে মন্তব্য করেছেন সাধারণ জনগণ।মঙ্গলবার( ২১ অক্টোবর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায় এক জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে তিনি এ বক্তব্য দেন তিনি।বক্তব্যে আহসান হাবিব লিংকন বলেন, ‘সেলিমা রহমানের মাধ্যমে (ফরিদা ইয়াসমিন) আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমি না-কি ২০১৮ সালে ভোট বিক্রি করে দিয়েছি। কত বড় সাহস? আরে (প্রকাশ অযোগ্য শব্দ) , আমি ভোট বিক্রি করলে সর্বোচ্চ ভোট পেলাম কিভাবে?’এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানাচ্ছি। তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। অথচ ধানের শীষের যারা নীতিনির্ধারক (সেলিমা রহমান) তাদের নিয়ে কটুক্তি করেন। আমি এই কটুক্তিকে ধিক্কার জানাই। এটা রাজনীতির ভাষা হতে পারে না। এটা রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত। ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারে। কিন্তু প্রকাশ্যে এমন গালিগালাজ চরম বেয়াদবি। আমি জেলা বিএনপির কাছে বক্তব্যের ভিডিওটি পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।’ এ ছাড়াও মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।এ বিষয়ে অভিযুক্ত জাতীয় পার্টি’র (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় উঠলো মাসুদ 
সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় উঠলো মাসুদ 

নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দেন এক ফুটবলপ্রেমী দর্শক। মাঠের Read more

১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত শনির আখড়ার ইউটার্ন খুলছে ১৬ ডিসেম্বর
১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত শনির আখড়ার ইউটার্ন খুলছে ১৬ ডিসেম্বর

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শনির আখড়া রায়েরবাগের মধ্যেস্থানে ১৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত ইউটার্ন প্রকল্প যানবাহন চলাচলের জন্য ১৬ ডিসেম্বর  খুলে Read more

টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)

আজ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। রাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে রশিদ খানরা।১ম ওয়ানডেজিম্বাবুয়ে-শ্রীলঙ্কাবেলা ১-৩০ মি., টি স্পোর্টসত্রিদেশীয় Read more

জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের
জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, তাহলে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হলেও হামলা বন্ধ রাখবে রাশিয়া। রুশ Read more

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ অটো চালক আজিজুল হক (৪৭) নামের এক মাদক Read more

ফ্লোরিডায় ২০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন
ফ্লোরিডায় ২০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রায় ২০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। অভিবাসনবিরোধী অভিযানে প্রশাসনিক সহায়তা দেওয়ার জন্য এদের মোতায়েন করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন