কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর মো. জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে কুলিয়ারচর পৌর সদরের বড়খারচর মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মো. জাহাঙ্গীর কুলিয়ারচর পৌরসভার বড়খারচর মহল্লার দুখু মিয়ার ছেলে। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি জাহাঙ্গীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি থানায় অবগত করে তাঁর পরিবারের লোকজন। সন্ধ্যার আগে স্থানীয় কিশোরেরা পরিত্যক্ত জমিতে ফুটবল খেলার সময় বলটি ঘাসখেতে পড়লে তা কুড়াতে গিয়ে জাহাঙ্গীরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।’কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স
চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স

কাগজে-কলমে ‘ফেভারিটের তকমা’ নিয়েই ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ইন্টার মিলান। ইউরোপের নামকরা ক্লাব, দলে তারকাও কম নেই। গত কয়েকদিন Read more

মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান
মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে Read more

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজবাড়ী -কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় বৃটিশ টোবাকোতে চাকুরী করা মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছে একই Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় Read more

ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ
ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি Read more

এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন