কুয়েতের আকাশে ঘন কুয়াশার কারণে দেশটির ৯টি বিমান ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।রবিবার (৯ নভেম্বর) ইরাকের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপদে এবং কোনো দুর্ঘটনা ছাড়াই অবতরণ করেছে সব বিমান। একজন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, এটি আকাশপথের আন্তর্জাতিক “সেকেন্ড ফ্রিডম অফ দ্য এয়ার” নীতিমালার আওতায় হয়েছে, যেখানে প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত কারণে কোনো পূর্বানুমতি ছাড়াই বিমান অন্য দেশে অবতরণ করতে পারে।যাত্রীদের নামানো, অবস্থান এবং এরপরের ফ্লাইটসমূহের সমন্বয় সহজে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, সমগ্র অঞ্চলজুড়ে বিমান চলাচল ব্যাহত হচ্ছে বিরূপ আবহাওয়ার কারণে।এর আগে দক্ষিণ বসরা, কুয়েত উপকূলীয় অঞ্চল এবং ইরানের আহভাজ এলাকায় ঘন কুয়াশায় আকাশে দৃষ্টিসীমা তীব্রভাবে কমে যায়, যার কারণে আঞ্চলিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। এ পরিস্থিতির মধ্যে বাসরা আন্তর্জাতিক বিমানবন্দর নির্ধারিত এবং অনির্ধারিত সব ধরনের নিরাপত্তাজনিত ফ্লাইট গ্রহণে প্রস্তুত ছিল বলে জানিয়েছে ইরাকের বিমানবন্দর কর্তৃপক্ষ।বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়মিত ফ্লাইট চলাচল সচল রাখাই তাদের প্রধান লক্ষ্য এবং প্রয়োজনে আরও জরুরি ফ্লাইট গ্রহণের জন্য তারা সর্বসময় প্রস্তুত রয়েছে।সূত্র: গালফ নিউজএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড
হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালানোর ঘটনায় সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) চার কর্মকর্তাকে Read more

ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে বড় হামলার শঙ্কা
ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে বড় হামলার শঙ্কা

ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা Read more

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। তাই বাসা থেকে বের Read more

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) Read more

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ Read more

কিশোরগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
কিশোরগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

কিশোরগঞ্জের কুরিয়ারচরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়াই কাল হলো তিন বন্ধুর। পিকআপ ভ্যানের চাপায় নিহত ২ বন্ধুর লাশ পড়েছিল সড়কে। আরেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন