স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা। উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্টে জানান, কুয়েতের ভিসা সুবিধার বিষয়টি সম্প্রতি জানিয়েছেন দেশটিতে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।উপদেষ্টা বলেন, গেল এক সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন বিশেষ অনুমতি ছাড়াই। ভিসা নিয়ে প্রতারণা না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেন রাষ্ট্রদূত।উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পেজে অপর এক পোস্টে বলেন, তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা।তিনি বলেন, এ কারণে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে উৎসাহিত করতে প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।উপদেষ্টা বলেন, পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক গতকাল এই ফি নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ বাড়তি কোনো অর্থ আদায় করা যাবে না।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত
লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে Read more

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে Read more

ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ
ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় মনে করেন বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী। Read more

যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

যুব বিশ্বকাপের ম্যাচ আছে আজ, যেখানে ভিন্ন ম্যাচে নামবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে এসএ টোয়েন্টির ম্যাচ।টেনিসঅস্ট্রেলিয়ান ওপেন১ম Read more

জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও
জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে Read more

‘সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম’
‘সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম’

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'প্রিন্স' নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা-সমালোচনা। ভিএফএক্স, কালার গ্রেডিং আর টেকনিক্যাল কিছু ত্রুটি নিয়ে দর্শকমহলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন