খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান।পদত্যাগের আগে তিনি উল্লেখ করেন, ‘এখানে এত নোংরামি হবে জানলে আমি কুয়েটে আসতামই না। এক শিক্ষক সাধারণ সভায় টেবিল চাপড়িয়ে আমাকে বলেছেন আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান।’গত ১ মে অধ্যাপক হযরত আলীকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ থেকে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই শিক্ষক ও শিক্ষার্থীদের বিরোধপূর্ণ পরিস্থিতির মুখে পড়েন তিনি। ১৯ মে তিনি ‘দাপ্তরিক কাজে’ ক্যাম্পাস ত্যাগ করে ঢাকায় যান, যা শিক্ষক সমাজ ও আন্দোলনরতদের মধ্যে নতুন করে প্রশ্ন তোলে।এ পরিস্থিতিতে উপাচার্যের পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় কুয়েট ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে শিক্ষক নেতাদের পাশাপাশি শিক্ষার্থীদের একটি অংশও সংহতি প্রকাশ করে অংশ নেয়।এর আগে, শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৫ এপ্রিল কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ-ভারতসহ ৬ দেশ
রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ-ভারতসহ ৬ দেশ

রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম “জাপাদ-২০২৫”। এদিকে যুক্তরাষ্ট্রের Read more

১২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২৮ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ
চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর ইন্তেকালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা Read more

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন আরও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। রবিবার (২৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) Read more

ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি
ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

শুষ্ক আবহাওয়ায় আবারও বাড়ছে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ১৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এরমধ্যে Read more

আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ
আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ

আড়াই বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে এক সপ্তাহে ৩টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন