পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন এলাকায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে রাতের আঁধারেই লন্ডভন্ড হয়ে গেছে অন্তত ৩৫টি দোকান। সোমবার (১৭ মার্চ) প্রথম প্রহরে হঠাৎ ঝড়ের তীব্রতায় উড়ে গেছে টিনের চাল, ভেঙে পড়েছে দোকানের কাঠামো এবং নষ্ট হয়ে গেছে ব্যবসায়ীদের মালামাল। এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩৩ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড়ে মুহূর্তেই পুরো এলাকা তছনছ হয়ে যায়। অনেক ব্যবসায়ী ঘুম থেকে উঠে কিছু বুঝে ওঠার আগেই তাদের দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়। লেবুরবন এলাকার শুটকি, আচার, মাছ ফ্রাই দোকান, জেলেবাসাসহ অন্তত ৩৫টি ঘর লন্ডভন্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসির জোমাদ্দার বলেন, রাতে হঠাৎ ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দোকানের টিন উড়ে যায়। সকালে দেখি সব শেষ মালামাল নষ্ট, দোকান ভেঙে গেছে। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।আরেক ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, আমাদের জীবিকার একমাত্র অবলম্বন এই দোকান। ঝড়ে সব ধ্বংস হয়ে গেছে। এখন আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ বলেন, ঘটনাটি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপহরণের মামলার জেরে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন
অপহরণের মামলার জেরে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন

আপন ভাইয়ের সকল সম্পত্তি হাতিয়ে নিতে বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের ঘটনায় মামলা করায় প্রাণনাশের হুমকি দেয় আসামী ও তাদের লোকজন। Read more

ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান
ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক Read more

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি: সঠিক পথ খুঁজে পেতে হিমশিম
শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি: সঠিক পথ খুঁজে পেতে হিমশিম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের জন্য চলমান দুর্ভোগের কোনো শেষ নেই। বিমানবন্দরের প্রবেশদ্বারে দীর্ঘ যানজট এবং স্পষ্ট দিকনির্দেশনা না থাকার কারণে Read more

আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস

আজ ১০ নভেম্বর, ‘হিসাববিজ্ঞান দিবস। সারা বিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে Read more

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা। মা ইলিশ সংরক্ষণে গত ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন