কুমিল্লা-৬ আসনে দীর্ঘদিন ধরে বিএনপিকে আগলে ধরে রাখা ত্যাগী নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন কে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত করায় বিক্ষোভ মিছিল করেছে হাজী ইয়াছিনের কর্মী-সমর্থকরা। সোমবার (৩ নভেম্বর) রাত ১০ টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বর এলাকায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর অংশে ব্লকেড করে এ বিক্ষোভ মিছিল করে তারা৷ এসময়, সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় হাজী ইয়াছিনের সমর্থকদের। এসময় তারা ‘এই নমিনেশন মানি না, মানবো’, ‘ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসময়, অন্তত ২০ জন নেতাকর্মী এই প্রতিবেদককে বলেন, হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাই গত ১৭ বছর ধরে কুমিল্লা সদরে বিএনপিকে আগলে রেখেছিলেন। আন্দোলন সংগ্রামে হাজী ইয়াছিন ভাইয়ের নেতৃত্ব আমরা লড়াই করেছি৷ অথচ, দল সেই তৃণমূলের পরীক্ষিত নেতা হাজী ইয়াছিন ভাইকে মনোনয়ন দেয় নি। এটা ইয়াছিন ভাইয়ের প্রতি দল অবিচার করেছে। আমরা এই নমিনেশন মানি না, মানবো না। কুমিল্লা-৬ এ আমরা হাজী ইয়াছিন ভাইকে চাই৷’এর আগে, একই দিন সন্ধ্যা ৬টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন। এসময় কুমিল্লার ৯ টি আসনে মনোনয়ন দেন দলটি। কুমিল্লা-৬ আসনে মনোনয়ন দেওয়া হয় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ
যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ

নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি না হওয়া ও এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না করায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ৭০টি বিদ্যালয়কে Read more

তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস
তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক Read more

পাকিস্তানি কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
পাকিস্তানি কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ Read more

টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জব্দ ৩ হাজার কেজি নিষিদ্ধ পণ্য
টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জব্দ ৩ হাজার কেজি নিষিদ্ধ পণ্য

গাজীপুরের টঙ্গীতে অবৈধ পলিথিন উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরীর কাচামাল জব্দ Read more

নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের সমাবেশ
নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের সমাবেশ

নির্যাতন ও গণহত্যা থেকে রক্ষা পেতে মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে বিশ্ব দরবারে ঐক্যমতের আহ্বান জানিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন